একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ও ফরম পূরণ সংক্রান্ত সমস্ত তথ্য।All the information related to the application and filling of the form for admission in class XI.

মাত্র কিছু দিন আগে এসএসসি ও সমমানের ফলাফল ২০২১ এর কার্যক্রম সম্পন্ন হয়েছে।এরই মধ্যে শিক্ষা বোর্ড থেকে ভর্তির আবেদন বিজ্ঞুপ্তি দেওয়া  হয়েছে, বর্তমানে এটি চলমান রয়েছে। 



যাহোক,ফলাফল হাতে পাওয়ার পর সকলে উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে একটু উদ্বেগ প্রকাশ করে। বিশেষ করে শিক্ষার্থী ও অভিভাবকরা এ নিয়ে একটু চিন্তিত থাকে। বর্তমানে ভার্চুয়াল রিয়্যালিটির এ যুগে এ বিষয় আরও সহজ হয়ে গেছে, সাথে সবার চিন্তাও দূর হয়েছে। অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিষ্ঠান নির্বাচন করার সুযোগ পাচ্ছে। 

সুপ্রিয় বন্ধুরা, আশা করি আজকের ব্লগটির মাধ্যমে আপনাদের সকল সমস্যা সমাধান হবে। 

তো চলুন শুরু করি।

আজকের ব্লগটি থেকে কি কি তথ্য জানতে পারবেন।

১.ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য 
২.অনলাইনে ভর্তির আবেদনের নিয়মাবলি 
৩.একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি সংক্রান্ত তথ্য। 
আরও পড়ুন 
নিচের দিকে যান
ভর্তি পদ্ধতি ২০২২
*একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের জন্য একটি সুনির্দিষ্ট ওয়েব সাইট শিক্ষা বোর্ড থেকে অনুমোদন দেওয়া হয়েছে। 
নিম্ন লিংকটি

*ভর্তির নীতিমালা অনুযায়ী গত "৮ জানুয়ারি ২০২২ থেকে ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। 
*শিক্ষার্থীরা অবশ্যই  অনলাইনে আবেদন করতে হবে। 
*আবেদনের জন্য ১৫০/=একশত পঞ্চাশ টাকা করে দিতে হবে। 
*একজন শিক্ষার্থী সর্বোনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন

অনলাইনে ভর্তির আবেদন নিয়মাবলী ২০২২

কখন কিভাবে আবেদন গ্রহণযোগ্য হবে 

*শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ওয়েব সাইটে প্রবেশ করে, ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। 
*নীতিমালা মোতাবেক যেসমস্ত শিক্ষার্থীদের ফলাফল Challenge করার কারণে অপরিবর্তিত হয়েছে। 
তাদের ফলাফল ঘোষণা করা হবে, আগামী " ২২ ও ২৩ জানুয়ারি ২২
*প্রথম পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে ৮ জানুয়ারি ২২ থেকে ১৫ জানুয়ারি ২২ পর্যন্ত। 
নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হবে আগামী "২৯ জানুয়ারি ২২ তারিখে। 
*দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে,  "৬ ও ৭ ফেব্রুয়ারী, 
ফলাফল ঘোষণা করা হবে, " ১০ ফেব্রুয়ারী। 
*৩য় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে, ১৩ই ফেব্রুয়ারী,
ফলাফল ঘোষণা করা হবে, ১৫ই ফেব্রুয়ারী। 

একাদশ শ্রেণীতে ভর্তির প্রয়োজনীয় কাগজ পত্র 

কলেজে ফাইনাল ভর্তি হওয়ার সময় যেসব কাগজ পত্র লাগবে। 
সবার আগে প্রয়োজন হবে কলেজ থেকে ফর্ম সংগ্রহ করা তারপর সেটি পূরণ করে উক্ত কাগজের সঙ্গে জমা দিয়ে ভর্তি সম্পুর্ণ করতে হবে। 

প্রয়োজনীয় কাগজ পত্র 

১.প্রশংসা পত্র (মূল কপি) 
২.এসএসসি ও সমমানের বা দাখিল পরীক্ষার প্রবেশ পত্র (ফটোকপি)
৩.রেজিষ্ট্রেশন কার্ড (ফটোকপি) 
৪.শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি কমপক্ষে ৪টি।
৫.অভিভাবকের NID কার্ড এর ফটোকপি। ৬.একাডেমিক মার্কশীট বা ফলাফল সনদ।
৭.অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২টি।
৮.পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদ (যারা ২০১৯/২০২০ শিক্ষাবর্ষে পাস করেছেন, তাদের জন্য প্রযোজ্য) 
৯.কোটা সনদ (কোটায় যারা আবেদন করেছেন, তাদের জন্য কোটা সনদ প্রযোজ্য) 

সর্বপরি, সকল শিক্ষার্থী বন্ধুদের এ পদ্ধতি অনুসরণ করে ভর্তির জন্য আবেদন করতে হবে। 


Comments