প্রকৃতির পরশ
সৃষ্টির এক অনন্য নিদর্শন এ বৈচিত্র্যময় পৃথিবী, নানা চিত্র কর্ম চিরন্তন এ বিশ্বে চলমান। আজ থেকে বহু বছর আগে পৃথিবীর সৃষ্টি, শুরুতে তো সুন্দর ছিলো না।ধীরে ধীরে প্রকৃতির রূপ পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী জুড়ে দেখা গেল নানা বৈচিত্র্য। পৃথিবীর রূপ ও বৈচিত্র্য নিয়ে কথা বলে শেষ করা যাবে না। যদি এ পৃথিবীর প্রকৃতি নিয়ে বলি, তো প্রকৃতি "মানুষের পরম ও নিঃস্বার্থ বন্ধু " এটি মানুষকে নিরলস ভাবে দিতেই আছে। সবুজ সতেজ প্রকৃতির সান্নিধ্যে যখন কেউ যায়, প্রকৃতির কোমল ছোয়ায় যেন সে হারিয়ে যায়। আহাঃ কতই না প্রেম। ঝর্ণার ছলছল শব্দ, পাখির কলতান, বাতাসের হু হু শব্দ যেন কোথায় নিয়ে যায়। শান্তিময় এ সুখ যেন মনের গহীনে সজোরে হাঁকাতে থাকে, "আহাঃ কী প্রেম আমি পাগল হয়ে যাই।
কিন্তু, আমাদের এ নিঃস্বার্থ বন্ধুকে কি দিচ্ছি আমরা?
প্রশ্ন তোমাকে?
অবশ্য সকলে আমাকে সাপোর্ট করবেন।
ReplyDelete